Term And Condition
RHEZEN-এর website ব্যবহার ও আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।
১. পণ্যের তথ্য
আমরা website-এ পণ্যের ছবি, বিবরণ, মূল্য ও অন্যান্য তথ্য যথাসম্ভব সঠিকভাবে প্রদর্শনের চেষ্টা করি। তবে আলো, screen বা অন্যান্য কারণে পণ্যের
রঙ বা appearance সামান্য ভিন্ন হতে পারে।
২. মূল্য ও অফার
পণ্যের মূল্য, Discount ও Offer সময়ভেদে পরিবর্তন হতে পারে। RHEZEN প্রয়োজনে পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো পণ্যের মূল্য বা Offer পরিবর্তন
করার অধিকার সংরক্ষণ করে।
৩. অর্ডার নিশ্চিতকরণ
অর্ডার করার পর প্রয়োজন হলে আমাদের প্রতিনিধি ফোন বা অন্যান্য মাধ্যমে অর্ডার নিশ্চিত করতে পারেন। সঠিক তথ্য প্রদান করা গ্রাহকের দায়িত্ব।
ভুল, অসম্পূর্ণ বা সন্দেহজনক তথ্যের ক্ষেত্রে RHEZEN অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৪. পণ্য ডেলিভারি
ডেলিভারির সময় Courier বা Delivery Partner এবং এলাকার অবস্থানের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ,
পরিবহন সমস্যা বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে ডেলিভারিতে বিলম্ব হতে পারে।
৫. Cash on Delivery
যেসব অর্ডারে Cash on Delivery সুবিধা থাকবে, গ্রাহক পণ্য গ্রহণের সময় নির্ধারিত মূল্য ও প্রযোজ্য ডেলিভারি চার্জ পরিশোধ করবেন।
৬. পণ্য গ্রহণের সময়
পণ্য গ্রহণের সময় প্যাকেটের বাহ্যিক অবস্থা পরীক্ষা করার অনুরোধ করা হচ্ছে। ভুল, ক্ষতিগ্রস্ত বা অসম্পূর্ণ পণ্য সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে
পণ্য গ্রহণের সময় থেকে প্যাকেট খোলা পর্যন্ত একটানা Unboxing Video ধারণ করার পরামর্শ দেওয়া হয়।
৭. Return & Refund
Return, Replacement, Exchange ও Refund সংক্রান্ত সকল বিষয় আমাদের Return Policy অনুযায়ী পরিচালিত হবে।
৮. অর্ডার বাতিল
গ্রাহক নির্দিষ্ট পরিস্থিতিতে অর্ডার বাতিলের অনুরোধ করতে পারেন। তবে পণ্য Courier-এ পাঠানো হয়ে গেলে অর্ডার বাতিল করা সম্ভব নাও হতে পারে।
বারবার অযৌক্তিকভাবে অর্ডার বাতিল বা পণ্য গ্রহণ না করলে ভবিষ্যতে Cash on Delivery সুবিধা সীমিত করা হতে পারে।
৯. Website ব্যবহার
Website-এর কোনো তথ্য, ছবি, Logo, Design বা Content অনুমতি ছাড়া অননুমোদিতভাবে কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা যাবে না।
১০. শর্তাবলী পরিবর্তন
RHEZEN প্রয়োজনে যেকোনো সময় এই Terms & Conditions পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলী website-এ
প্রকাশের পর কার্যকর হবে।
১১. যোগাযোগ
কোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের Website, Facebook Page বা WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করুন।
RHEZEN
Quality • Innovation • Trust